শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
ফতুল্লায় ‘কিলার বাবু’ খুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৪:৩০ পিএম আপডেট: ০৫.০৩.২০২৬ ৪:৪২ পিএম
নিহত কিলার বাবু | ছবি: প্রতিনিধি

নিহত কিলার বাবু | ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রিয়াজ উদ্দিন বাবু (৩৮) ওরফে ‘কিলার বাবু’ খুন হয়েছেন। এ ঘটনায় তার সহযোগী লিটন (৩৮) গুরুতর আহত হয়েছেন।
 
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত রিয়াজ উদ্দিন বাবু ফতুল্লার শান্তিনগর বাজার এলাকার হাফিজ উদ্দিন মিয়ার ছেলে।

কিলার বাবু এলাকায় ‘ন্যাড়া বাহিনী’ নামে একটি ছিনতাইকারী চক্রের নেতৃত্ব দিতেন। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একদল হামলাকারী কিলার বাবু ও সহযোগীদের ওপর হামলা চালায়। পরে তাদের আহতাবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ উদ্দিন বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লিটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নাঈম (৩৫), মামুন (৪০), সেলিম (৪০) ও শাকিল (৪০) নামের চারজনসহ অজ্ঞাত আরও ১২-১৫ জন জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তারা রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বাবু ও লিটনের ওপর হামলা চালিয়ে পালিয়ে যান।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আব্দুল মান্নান বলেন, ‘হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।’
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ফতুল্লা   কিলার বাবু   খুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close