শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
পাংশাবাসীর উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় ডা. গিয়াস উদ্দিনের
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৪:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে যোগ দিয়েছেন ডা. মো. গিয়াস উদ্দিন খান। তিনি ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন কর্মকর্তা।
   
সোমবার (২ মার্চ) তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। 
 
এর আগে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

যোগ দিয়েই তিনি পাংশাবাসীর উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেছেন। 
  
গিয়াস উদ্দিন বলেন, ‘পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে ৫০ শয্যাবিশিষ্ট হলেও প্রতিদিন গড়ে প্রায় ৮০-৯০ জন রোগী ভর্তি থাকেন। এ কারণে হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। হাসপাতালে ডিজিটাল এক্স-রে সেবা চালু করা, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা অ্যাম্বুলেন্স পুনরায় সচল করা এবং সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন করা হবে। পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও রোগীদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করা হবে।’  
  
সর্বোপরি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক ও যুগোপযোগী হাসপাতালে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

চিকিৎসক সংকটের বিষয়ে গিয়াস উদ্দিন খান বলেন, ‘বর্তমানে চিকিৎসকের কিছু সংকট থাকলেও যারা কর্মরত আছেন তারা অভিজ্ঞ। আমি চেষ্টা করবো এই সংকট কাটিয়ে পাংশাবাসীকে আরও উন্নত চিকিৎসাসেবা প্রদান করতে।’
   
তিনি আরও বলেন, ‘রাজবাড়ী-২ আসনের সাংসদ মো. হারুন-অর-রশিদ হাসপাতালের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তার সহযোগিতায় হাসপাতালটিকে মানুষের সর্বোচ্চ সেবা প্রদানের উপযোগী প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব হবে বলে আশা প্রকাশ রাখি।’

এ লক্ষ্যে পাংশার সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন নবনিযুক্ত এই কর্মকর্তা।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  পাংশাবাসী    স্বাস্থ্যসেবা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close