শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
পাঁচবিবিতে ময়লা-আবর্জনা পরিষ্কার করলেন ইউএনও সেলিম আহমেদ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাট জেলায় বেলচা হাতে প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে পাঁচবিবি পৌরসভার রাস্তাঘাট ও বাজারের অলিগলি পরিস্কার করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম আহমেদ। একইসঙ্গে পাঁচবিবি তিনমাথা থেকে ১ নম্বর রেলগেট পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাত দখলমুক্ত করা হয়। 

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় পৌর শহরের বিভিন্ন এলাকায় এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন সেলিম আহমেদ। 

তিনি বলেন, ‘সবাই মিলে রাস্তার আবর্জনা ও ফুটপাত দখল মুক্ত করব আগামীর সুন্দর পাঁচবিবি বিনির্মাণে।’

নিয়মিত এমন কার্যক্রম চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

ইউএনওর জনহিতকর এসব কাজ দেখে মুগ্ধ স্থানীয় দোকানদার, হাটুরে, পথচারী ও জনসাধারণ। সরকারি কর্মকর্তার এমন উদ্যোগ সত্যিই প্রসংশনীয়। এতে সবার মধ্যে জনসচেতনতা বাড়বে।

পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ডালিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াত আমীর সুজাউল করিম, সেক্রেটারি মুক্তার হোসেন, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মো. তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পি, প্রেস ক্লাবের সম্পাদক সজল কুমার দাস।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পাঁচবিবি   ময়লা আবর্জনা পরিষ্কার   ইউএনও সেলিম আহমেদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close