রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সবার অগোচরে পুকুরে পড়ে যায় আইমান, হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু
‎চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৬:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‎কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার উজিরপুর ইউনিয়নের চকলক্ষীপুর গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত শিশু আলিফা আক্তার আইমান গ্রামের নুরুল আলমের মেয়ে। 

‎তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. জাবেদ।

তিনি বলেন, ‘পানিতে পড়া শিশু আলিফা আক্তার আইমানকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।’ 

আইমানের চাচা নুর নবী বলেন, ‘নুর আলমের পরিবারের সদস্যরা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘরে কাজ করছিল। সবার অগোচরে শিশু আলিফা আক্তার আইমান ঘর থেকে বের হয়ে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর আইমানকে খোঁজাখুজির এক পর্যায়ে পানিতে ভেসে উঠতে দেখা যায়। পরে শিশু আইমানকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু আলিফা আক্তার আইমানকে মৃত ঘোষণা করে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চৌদ্দগ্রাম   পানিতে ডুবে মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close