শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
নীলফামারীতে হাইড্রোলিক হর্ন ব্যবহারে চার পরিবহনকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে চার যানবাহন চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে জেলা শহরের বাইপাস সড়ক এলাকায় এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ও প্রসেনজিৎ দাস। 

জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন , ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এই অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ হর্ন ব্যবহার করায় চারটি যানবাহনের চালককে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে পাঁচটি নিষিদ্ধ হাইড্রোলিক হন ধ্বংস করা হয়। সচেতনতা বাড়াতে বিভিন্ন যানবাহনে লিফলেটও বিতরণ করা হয়েছে।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   হাইড্রোলিক হর্ন ব্যবহার   পরিবহনকে জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close