মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      
দেশজুড়ে
কালীগঞ্জে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, বিক্রয় প্রতিনিধিকে জরিমানা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৭:৪৯ পিএম আপডেট: ০৫.০৩.২০২৬ ৭:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সুকৌশলে নকল ও মেয়াদোত্তীর্ণ স্পিড বিক্রির সময় এক বিক্রয় প্রতিনিধিকে (এসআর) হাতেনাতে আটক করেছে স্থানীয় ব্যবসায়ীরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
   
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে উপজেলার বক্তারপুর ইউনিয়নের আটলাব বাজারে এই ঘটনা ঘটে। 
 
জানা যায়, দালান বাজারের স্পিড ডিলার সুমনের এসআর জসিম উদ্দিন (৪৩) ব্যবসায়ী আকরাম শেখের দোকানে বিক্রির জন্য এক কার্টন স্পিড সরবরাহ করেন। পরে দোকানদার আকরাম শেখ কার্টন খুলে একটি স্পিট বের করে মেয়াদ পরীক্ষা করলে দেখতে পান, সেটির মেয়াদ এক মাস আগেই শেষ হয়ে গেছে। এতে সন্দেহ হলে তিনি অন্য কার্টনগুলোও পরীক্ষা করেন। তখন দেখা যায় প্রতিটি কার্টনের মধ্যে ৩-৪টি করে মেয়াদোত্তীর্ণ স্পিড রয়েছে এবং অধিকাংশ পণ্যই ভেজাল বলে সন্দেহ হয়।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ীরা স্পিড বহনকারী গাড়িসহ জসিম উদ্দিনকে আটক করেন এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
 
আটলাব বাজারের ব্যবসায়ী কামরুল ইসলাম ও মতিউর রহমান জানান, সুকৌশলে বাজারে নকল ও মেয়াদোত্তীর্ণ স্পিড সরবরাহ করা হচ্ছিল। 
  
তারা এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
   
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা বলেন, ‘আটলাব বাজারে অভিযান চালিয়ে নকল ও মেয়াদোত্তীর্ণ স্পিড বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৫১ ধারায় এসআর জসিম উদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ৪৪ কার্টন স্পিড জব্দ করা হয়েছে।’
 
অভিযান চলাকালে বেঞ্চ সহকারী মাহবুব ইসলাম, পুলিশ সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কালীগঞ্জ   নকল   মেয়াদোত্তীর্ণ    জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close