রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      
দেশজুড়ে
ভৈরবে চার ফার্মেসিকে জরিমানা
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৮:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল (নমুনা) ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্সের মেয়াদ না থাকায় চার ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

ভৈরব উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসনের যৌথ উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক। কিশোরগঞ্জ জেলা ড্রাগ সুপার মোহাম্মদ মেহেদী হাসান উপস্থিত ছিলেন। ভৈরব থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

অভিযানে দেখা গেছে, কিছু দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য রাখা হয়েছে। এছাড়া বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল (চিকিৎসক নমুনা) বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রয় করা হচ্ছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ড্রাগ লাইসেন্সের কোনো বৈধ মেয়াদ নেই। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ ও ওষুধ নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় চার প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে এএইচএম আজিমুল হক বলেন, ‘জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় আমরা এই অভিযান চালিয়েছি। মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং স্যাম্পল ওষুধ বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান আগামীতেও চলবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভৈরবে ফার্মেসিকে জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close