রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীপুরে ২২ কোটি টাকার সাত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১০:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে সাতটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে এসব প্রকল্পের উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সাংসদ এসএম রফিকুল ইসলাম বাচ্চু।  

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার সজীব আহমেদ, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌরসভা বিএনপির সদস্য সচিব বিল্লাহ হোসেন বেপারী প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, ৫টি উপজেলা ও ২টি পৌরসভায় এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পগুলোর মোট ব্যয় হবে প্রায় ২২ কোটি টাকা। সব প্রক্রিয়া শেষে ঠিকাদাররা কাজ শুরু করেছে। আগামী বর্ষার আগেই এসব এলাকার জনদুর্ভোগ মুক্ত হবে। 

প্রকল্পগুলো হলো ইউনিব্লক দিয়ে শিমলাপাড়া-বড়বাইদ রাস্তা উন্নয়ন, ধনুয়া মাওনা বাজার রাস্তা মেরামত, মাওনা চৌরাস্তা-উজিলাব রাস্তা মেরামত, মাওনাবাজার-গাজীপুর বাজার রাস্তা মেরামত, ফাউ গান কালীঘাট বাজার রাস্তা মেরামত, গোসিংগা বাউনি বাজার-ইজ্জতপুর রাস্তা মেরামত, শ্রীপুর আনসার রোড রাস্তা মেরামত।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর   উন্নয়ন প্রকল্প উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close