রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মানবতার ফেরিওয়ালা চাটমোহর ইউএনও মুসা নাসেরকে বদলি
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১০:২৮ পিএম
মুসা নাসের চৌধুরী

মুসা নাসের চৌধুরী

পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীকে বদলি করা হয়েছে। তাকে বগুড়া জেলার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। 

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার খাদিজা খাতুন স্বাক্ষরিত স্মারকে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, চাটমোহর উপজেলার বর্তমান ইউএনও মুসা নাসের চৌধুরীকে বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

অপরদিকে, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি মুসা নাসের চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। ফাহমিদা আফরোজের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়।

উল্লেখ্য, মুসা নাসের চৌধুরী ২০২৪ সালের নভেম্বর মাসে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি একজন মানবিক ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা হিসেবে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেন। স্বল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, প্রশাসনিক সেবা সহজ করা ও উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের কারণে তিনি সর্বমহলে প্রশংসিত হন।

স্থানীয়দের মতে, চাটমোহরের উন্নয়ন ও মানুষের কল্যাণে তার অবদান দীর্ঘদিন মনে রাখবে এলাকাবাসী। তাই অনেকেই তাকে ‘মানবতার ফেরিওয়ালা ইউএনও’ হিসেবেও অভিহিত করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মানবতার ফেরিওয়ালা   চাটমোহর ইউএনও   মুসা নাসের বদলি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close