শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
সিরাজগঞ্জে ঘোল তৈরিতে দুধে ফরমালিন, ব্যবসায়ীদের জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১০:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী সলপের ঘোল তৈরিতে দুধে ক্ষতিকর ফরমালিন মেশানোর দায়ে ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে উল্লাপাড়া উপজেলার সলপ স্ট্রেশনে পাশে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুটি কারখানার মালিককে ৫০ হাজার ও নিম্নমানের পন্য সরবরাহ করার অভিযোগে জনসেবা লিমিটেড প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ৩০০ কেজি ভেজাল দুধ জব্দ করে ধ্বংস করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ মেসার্স সলপ ঘোল অ্যান্ড সাদেক খান দই ঘর মালিক মো. আব্দুল মালেক ৩০ হাজার টাকা ও ভেজাল দুধ অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মো. আব্দুল খালেককে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

মো. সোহেল শেখ বলেন, “জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার নেতৃত্বে মিল্ক এনালাইজারের মাধ্যম দুধের পরীক্ষা করা হয়। এসময় ঘোল তৈরির জন্য সংরক্ষিত দুধে পরীক্ষার মাধ্যমে ফরমালিনের প্রমাণ পাওয়া যায়। এছাড়াও দুধে পানি মেশানোর পরিমাণ ৪৩-৫০ শতাংশ এবং ফ্যাটের পরিমান ৯.৭ শতাংশ।

তিনি আরো বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল ও মাঠা তৈরি, বোতলের গায়ে উৎপাদন মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকাসহ খাদ্যপণ্যে নিষিদ্ধ কেমিকেল মিশিয়ে জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে—এ কারণে তাদেরকে জরিমানা করা হয়েছে।”

সোহেল শেখ আরো বলেন, “রমজান মাসে ঘোলের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। এই কারণে অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় এবং দুধ দীর্ঘক্ষণ পচনমুক্ত রাখতে এই ক্ষতিকর ফরমালিন ব্যবহার করেন।” 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জনস্বার্থে এ ধরণের ভেজালবিরোধী অভিযান অব্যাহত রাখবে বলে তিনি জানান।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close