শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
কিশোরগঞ্জে প্রেস ক্লাবের উদ্যোগে এমপি মুনতাকিমকে সংবর্ধনা
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১০:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে প্রেস ক্লাবের উদ্যোগে নবনির্বাচিত সাংসদ আব্দুল মুনতাকিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়। 

এর আগে ‘কিশোরগঞ্জের উন্নয়নে ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে প্রয়াত দুই সাংবাদিক স্মরণে সভা, দোয়া, ইফতার মাহফিল হয়।  

এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সাংসদ আব্দুল মুনতাকিম।

প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাবের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ও দিনকালের জেলা প্রতিনিধি ফজল কাদির, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হোসেন শহিদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, মাগুড়া ইউপির চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ, খেলাফত মজলিসের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, নীলফামারী জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, শিক্ষক দেলোয়ার হোসেন ও আবুল কাসেম।

প্রেস ক্লাবের পক্ষে আব্দুল মুনতাকিমের হাতে সংবর্ধনার ক্রেস্ট তুলে দেয়া হয়। 

অনুষ্ঠানে প্রয়াত বরেণ্য সাংবাদিক আলম হোসেন ও এসএসএম বাসুর পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট ও প্রাইজ মানি দেওয়া হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   প্রেস ক্লাব   এমপি মুনতাকিমকে সংবর্ধনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close