শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
শেরপুরে যাত্রীবেশে চালককে মারধর ও অচেতন করে ইজিবাইক ছিনতাই
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১০:৫৬ পিএম
আব্দুল ওহাব রুবেল

আব্দুল ওহাব রুবেল

বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবেশে তিন ছিনতাইকারী এক ইজিবাইক চালককে মারধর ও অচেতন করে তার ইজিবাইকটি ছিনতাই করেছেন। 

বুধবার (৪ মার্চ) বিকালে উপজেলার গোপালপুর এলাকার একটি ফাঁকা রাস্তায় এই ঘটনা ঘটে। 
 
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে এ ঘটনায় শেরপুর থানায় একটি ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আব্দুল ওহাব রুবেল।  

আহত চালক আব্দুল ওহাব রুবেল (৩৫) উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারুগ্রামের মো. সামছুল আলমের ছেলে। 
  
অভিযোগ সূত্রে জানা গেছে, রুবেল গত তিন বছর ধরে নিজের ব্যাটারিচালিত ইজিবাইকটি ভাড়া চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। বুধবার বিকাল ৫টার দিকে শেরপুর বাস স্ট্যান্ডের ফলপট্টি এলাকা থেকে অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি ইজিবাইকটি ভাড়া করেন। তারা গোপালপুর যাওয়ার কথা বলে গাড়িতে ওঠেন। বিকাল সাড়ে ৫টার দিকে গোপালপুর এলাকায় নির্জন ফাঁকা রাস্তায় পৌঁছালে ছিনতাইকারীরা সুকৌশলে পেছন থেকে রুবেলের ঘাড়ের নিচে ও মাথায় আঘাত করে। এতে তিনি তৎক্ষণাৎ মাটিতে পড়ে যান।  
  
এই সুযোগে ছিনতাইকারীরা তার ইজিবাইকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে অন্য এক ইজিবাইক চালক রুবেলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 

প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
  
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ‘অভিযোগটি নেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  শেরপুর   মারধর   অচেতন    ইজিবাইক    ছিনতাই   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close