শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
গৌরনদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত দুই
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ২:৩৪ পিএম আপডেট: ০৬.০৩.২০২৬ ৪:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনায় দুইটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কসবা ইসলামিক মিশনের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মাইক্রোবাসের চালক ও এক যাত্রীকে মৃত ঘোষণা করেন।
  
গৌরনদী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. শরিফুল ইসলাম বলেন, ‘শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকার মিরপুর-১১ থেকে একটি মাইক্রোবাস কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে গৌরনদী উপজেলার কসবা এলাকায় পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী টেকেরহাট পরিবহনের একটি বাসের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালক ও এক যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন তিন জন।’

নিহতদের মধ্যে একজনের নাম ইলিয়াস হোসাইন (৫০)। তিনি বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ডহোরপাড়া গ্রামের মৃত ওয়াহেদ মুন্সির ছেলে। তবে নিহত মাইক্রোবাসের চালকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
 
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামিম শেখ বলেন, ‘দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাস ও টেকেরহাট পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
  
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  গৌরনদী    সড়ক দুর্ঘটনা    নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close