শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
জাতীয় পাট দিবস উপলক্ষে ফরিদপুরে শোভাযাত্রা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ২:৪৭ পিএম আপডেট: ০৬.০৩.২০২৬ ২:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় পাট দিবস উপলক্ষে ফরিদপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন  করা হয়।
 
শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচির আয়োজন হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পাট গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মজিবুর রহমান, পাটচাষি প্রতিনিধি মো. মোক্তার মোল্লা প্রমুখ।

বক্তারা পলিথিনের ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পাটজাত পণ্য ও ব্যাগের ব্যবহার বৃদ্ধি করতে জনসচেতনতা সৃষ্টি, কৃষকদের বিনামূল্যে পাট বীজ ও সার প্রদান, পাটের বাজার সম্প্রসারণ এবং পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া বীজ উৎপাদন ও জমি নির্বাচন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান এবং পাট বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও বিভিন্ন প্রস্তাব ও সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ফের ওই স্থানেই গিয়ে শেষ হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শোভাযাত্রা   ফরিদপুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close