মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বুড়িচংয়ে সন্ত্রাস, মাদক ও অবক্ষয় রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৩:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বুড়িচংয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘সন্ত্রাস, মাদক ও অবক্ষয় রোধে—মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মুফতি মাওলানা মো. আবুল হোসেন আল কাদরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের সঞ্চালনায় বুড়িচং উপজেলা সদরের একটি মিলনায়তনে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. আমিনুল ইসলাম আকবরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেজভীয়া দরবার শরীফ কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের রেজভী এবং বুড়িচং নজরুলিয়া মইনিয়া দরবার শরীফের পীর মাওলানা শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী।

এছাড়া বক্তব্য রাখেন রেজভীয়া দরবার বুড়িচং উপজেলা কমিটির সভাপতি ডা. মো. আমজাদ হোসেন রেজভী, মদিনার কাফেলা বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ মাওলানা এম এ কাদের খান মাদবপুরী, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক কাজী খোরশেদ আলম, মাও. কাজী ফখরুদ্দিন আহমেদ, মাও. মো. মিজানুর রহমান, কারী রবিউল রাজা, মাও. মো. নেয়ামত উল্লাহ রেজভী, হাফেজ মাওলানা মো. আবু সাইদ, মো. আ. অদুদ মিয়াজী মেম্বার, বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রভাষক শাহজাদা হোসাইন এবং কারী আবদুর রহিম।

এসময় বক্তারা বলেন, কুরআন-সুন্নাহর তাফসির প্রচারের আড়ালে মনগড়া ভুল ব্যাখ্যা চলতে থাকায় মানুষের ঈমান-আকিদা আজ হুমকির মুখে পড়ছে। এতে করে জঙ্গিবাদী ফিতনা ও উগ্রপন্থী সহিংসতার উত্থান ঘটছে। অবক্ষয়ে আচ্ছন্ন ও বিপদে থাকা মানুষদের সঠিক পথে ফিরিয়ে আনার লক্ষ্যে এবং সংকট ও দুর্দশায় নিমজ্জিত মানবতাকে সুরক্ষায় কুরআন-সুন্নাহর বাণী সর্বস্তরে পৌঁছে দেওয়া সময়ের দাবি।

তারা বলেন, বোধ ও তাগাদা থেকে দেশবাসীকে সচেতন ও সোচ্চার করতে আহলে সুন্নাত ওয়াল জামাআত এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কাজ করে যাচ্ছে। দেশের শান্তি ও মানবতার মুক্তির জন্য দেশবাসীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

বক্তারা জানান, কুরআন-সুন্নাহর আদর্শ বাস্তবায়ন এবং ঈমান-আকিদা রক্ষায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিকল্প নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ সৈয়দ শাহাদাৎ হোসাইন ওয়াহেদী, মো. আব্দুল কাদের, মাও. মো. ইসমাইল হোসাইন, মো. হাবিবুর রহমান, মো. হারুনুর রশিদ, শোহাইব হাসান রাকিব, মাও. মো. সাইফুল ইসলাম চিশতী, মাও. আব্দুছ ছালাম ফারুকী, সৈকত ইসলাম বারী, মো. তানভীর হাসান, মাকসুদুল হাসান সিদ্দিকী, মো. ফয়জুল হকসহ আরও অনেকে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বুড়িচংয়   সন্ত্রাস   মাদক   অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close