রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
স্ত্রীকে পুড়িয়ে হত্যা, মাদকাসক্ত স্বামী গ্রেফতার
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুর শহরে পারিবারিক কলহের কারণে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে মাদকাসক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত প্রায় ১টার দিকে শহরের দড়িপাড়া মন্ডলপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, এ ঘটনার খবর পেয়ে রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে এবং অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুরকে (৪০) গ্রেফতার করে।

একই সঙ্গে নিহত তাহমিনা আক্তার তানিয়ার (৩৬) মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার সঙ্গে দড়িপাড়া এলাকার বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুরের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে তাসফিক ও এক মেয়ে তাহা রয়েছে।

অভিযোগ রয়েছে, হোসাইন মো. তাইফুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হওয়ায় তাদের সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকত।

নিহতের ভাই তুহিন জানান, বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তানিয়া বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরেন। তার বোনকে হত্যা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, রাত দেড়টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন বাসা থেকে ধোঁয়া বের হচ্ছে।

পরে বাইরের কাচের জানালা ভেঙে ভেতরে তাকালে দেখা যায়, খাটের ওপর তানিয়ার দগ্ধ মরদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে আসামিকে গ্রেফতার ও মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, “স্থানীয় লোকজন ও সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ঘরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিক অভিযানে অভিযুক্ত হোসাইন মো. তাইফুরকে গ্রেফতার করা হয়। ঘটনাটি প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  স্ত্রী   হত্যা   মাদকাসক্ত   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close