বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
শেরপুরে অজ্ঞাত যুবকের মৃত্যু, মেলেনি পরিচয়
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:৩২ পিএম আপডেট: ০৬.০৩.২০২৬ ৫:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত যুবকের (৩০) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালিয়েও এখন পর্যন্ত ওই যুবকের কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া এলাকায় রাস্তার পাশে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে দীর্ঘ সময় পার হলেও তার জ্ঞান না ফেরায় এবং অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছিল।

তবে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহের পর ডাটাবেজে যাচাই করা হলেও তার কোনো তথ্য মেলেনি। ফলে ওই যুবকের নাম বা ঠিকানা এখনো অজানা।

এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত জানান, খবর পাওয়ার পর থেকেই আমরা যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে তার ছবি দেশের বিভিন্ন থানায় এবং গণমাধ্যমে পাঠানো হয়েছে। প্রযুক্তির ব্যবহার করেও কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তার স্বজনদের খুঁজে বের করতে।”

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যুবকের পরিচয় নিশ্চিত হতে বা কোনো তথ্য জানা থাকলে শেরপুর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ প্রশাসন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   শেরপুর   অজ্ঞাত   যুবক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close