শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
অর্থনীতি
জ্বালানি সংকটের শঙ্কায় পাম্প স্টেশনগুলোতে গ্রাহকদের দীর্ঘ সারি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৫:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান হামলা ও মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব বাজারে জ্বালানি সংকট দেখা দিয়েছে। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। জ্বালানির সংকট হতে পারে, এই শঙ্কায় রাজধানী ঢাকার পাম্প স্টেশনগুলোতে গ্রাহকদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।

শুক্রবার (৬ মার্চ) বিকালে ঢাকার মিরপুর ১৪, মিরপুর ২, দারুস সালাম, সাত রাস্তা, পল্লবীসহ বিভিন্ন পাম্প স্টেশনগুলোতে এ চিত্র দেখা যায়।

জ্বালানি ব্যবসায়ীরা বলছেন, জ্বালানির কোনো সংকট নেই, মানুষের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। যদিও সরকার বলছে, বিকল্প উপায়ে জ্বালানি আমদানি করবে তারা।

জ্বালানির সংকট হতে পারে- এমন শঙ্কায় আজ ভোর থেকে রাজধানীর জ্বালানির পাম্পের সামনে ভিড় করছেন গাড়ি ও মোটরসাইকেল চালকরা। পরীবাগের মেঘনা মডেল পাম্পে দেখা গেছে লম্বা সারি। যা শাহবাগের মোড় পর্যন্ত পৌঁছে যায়। অনেকেই দেড় ঘণ্টা, দুই ঘণ্টা অপেক্ষা করে তেল নিতে পেরেছেন।

কি কারণে হঠাৎ ভিড়, জানতে চাইতে জ্বালানি ক্রেতারা বলছেন, অকটেন, ডিজেলের সংকট হতে পারে এই আতঙ্কে তারা অতিরিক্ত তেল কিনছেন।

অনেক পাম্পে অটোরিকশায় গ্যাসের জন্য অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে। সিএনজির চাপ রয়েছে।

তেজগাঁও এলেনবাড়ির পাশে ট্রাস্ট ফিলিং স্টেশনে রয়েছে যানবাহনের ভিড়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সড়ক থেকে শুরু করে পাম্প পর্যন্ত লম্বা সারি, জ্বালানির জন্য অপেক্ষা। জুমার নামাজের কারণে দেড় ঘণ্টা বন্ধ ছিলো পাম্প।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জ্বালানি সংকট   শঙ্কা   পাম্প স্টেশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close