সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
পোরশায় কোটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক গ্রেফতার
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৫:৩১ পিএম আপডেট: ০৬.০৩.২০২৬ ৫:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর পোরশা থেকে গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে উধাও হওয়া বেসরকারি সংস্থা (সাকো)-এর নির্বাহী পরিচালক জহুরুল ইসলাম জহিরকে গ্রেফতার করেছে পোরশা থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় ও সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মন এবং পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমা্নের সার্বিক তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তির সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

এছাড়াও তাদের সাথে এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের পাঁচ সদস্যের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে রংপুর জেলার তাজহাট থানার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ চত্বর মোড় থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জহুরুল ইসলাম জহির (৪০) উপজেলার দুয়াপাল গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, বেশ কয়েকজন গ্রাহক বাদী হয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলে আসামি জহুরুল ইসলাম দীর্ঘদিন পলাতক থাকায় তার নামে বিজ্ঞ আদালত থেকে তিনটি সিআর সাজা পরোয়ানা ও চারটি নরমাল সিআর পরোয়ানা ইস্যু করা হয়।

মামলাগুলো হলো— সাজাপ্রাপ্ত সিআর নং-৩১৪/২৪ (চাঁপাইনবাবগঞ্জ), সিআর নং-২২/২৩ (পোরশা), সিআর নং-১০৮/২৩ (পোরশা), নরমাল সিআর নং-১৫সি/২৪ (পোরশা), সিআর নং-২২/২৫ (পোরশা), সিআর নং-১৩৫/২৩ (সাপাহার) এবং সিআর নং-৫৩/২৩ (পোরশা)।

বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জহুরুল ইসলাম ‘সাকো’ নামে একটি এনজিওর মাধ্যমে গ্রাহক সৃষ্টি করে পোরশা ও সাপাহার এলাকার নিরীহ লোকজনের তিন থেকে চার কোটি টাকা আত্মসাৎ করে কয়েক বছর আগে আত্মগোপনে চলে যান। পলাতক অবস্থায় প্রতারক জহুরুল ইসলাম বিভিন্ন সময় ছদ্মনাম ব্যবহার করেন এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকলেও তিনি ভারতে অবস্থান করছেন বলে তার নিজ এলাকায় লোকজনের কাছে প্রচার করেন। আদালতের পরোয়ানার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আসামিকে গ্রেফতার করা হয়।

প্রতারক জহুরুলকে গ্রেফতার করায় পোরশা ও সাপাহার এলাকার জনগণ সন্তোষ প্রকাশ করেছেন বলেও তিনি জানান।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আরও জানান, নওগাঁ জেলার বড় অপরাধী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের ব্যাপারে জেলা পুলিশের তৎপরতা আগের চেয়ে জোরদার করা হয়েছে। এই ধরনের অপরাধীদের গ্রেফতারে সহযোগিতা করার জন্য তিনি জনগণকে তথ্য প্রদানের আহ্বান জানান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পোরশা   এনজিও পরিচালক   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close