রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
পীরগাছায় প্রতিবন্ধী পরিবারের উপর হামলা, আহত ৪
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৫:৪৩ পিএম আপডেট: ০৬.০৩.২০২৬ ৫:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের পীরগাছায় শিশুর ফিডারে লাথি মারার প্রতিবাদ করায় প্রতিবন্ধী একটি পরিবারের ওপর কয়েক দফা হামলার অভিযোগ পাওয়া গেছে। কয়েক দফা মারপিটের পর ওই প্রতিবন্ধীর পরিবারের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ওই পরিবারের চার সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে প্রতিবন্ধী শফিকুল ইসলামের স্ত্রীকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলা সদর ইউনিয়নের পূর্ব নগরজিৎপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা গেছে, উপজেলা সদর ইউপির পূর্ব নগরজিৎপুর গ্রামের দুই পা-বিহীন প্রতিবন্ধী শফিকুল ইসলামের ছোট ভাতিজার দুধ খাওয়ার একটি ফিডার লাথি মেরে ভাঙার চেষ্টা করে প্রতিবেশী আরেক শিশু।

এ সময় ফিডারে লাথি মারার প্রতিবাদ করলে প্রতিবেশী প্রভাবশালী আব্দুল খালেক ও তার ছেলে সেনা সদস্য সোহেল মিয়া প্রতিবন্ধী শফিকুল ইসলামের পরিবারের ওপর হামলা চালায়।

কয়েক দফা হামলায় প্রতিবন্ধী শফিকুল ইসলাম (৪৫), তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৩৭), মা মেনেকা বেগম (৬০), ছোট ভাই এনামুল হক (৩২) ও তার স্ত্রী রানী বেগম (৩০) আহত হন।

এদের মধ্যে গুরুতর আহত আঞ্জুয়ারা বেগমকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রতিবন্ধী শফিকুল ইসলাম বলেন, “তুচ্ছ একটি ঘটনা নিয়ে তারা আমাদের সবাইকে মারধর করেছে। আমি আদালতে আইনের আশ্রয় নিয়েছি। সঠিক বিচার চাই।”

আহত মেনেকা বেগম বলেন, “মারপিটের পর তারা আমাদের চলাচলের সরকারি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। লাঠিসোঁটা নিয়ে সব সময় রাস্তার পাশে দাঁড়িয়ে মারার জন্য হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করছি।”

এ বিষয়ে অভিযুক্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বাড়িতে না থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পীরগাছা   প্রতিবন্ধী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close