রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
দেশের দ্বিতীয় বৃহত্তম রাবার ড্যামে ফুটো, দুশ্চিন্তায় কৃষকরা
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৫:৫৫ পিএম আপডেট: ০৬.০৩.২০২৬ ৬:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভরা সেচ মৌসুমে দিনাজপুরে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম রাবার ড্যামটি অকেজো হয়ে পড়ে আছে। রাবারের একটি অংশ ফুটো হয়ে যাওয়ায় নদীর পানি ধরে রাখা সম্ভব হচ্ছে না। ফলে চরম সেচ সংকটে পড়েছেন এই ড্যামের ওপর নির্ভরশীল কয়েক হাজার কৃষক। তবে কৃষকদের দুর্দশার কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে এটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

দিনাজপুরের মোহনপুরে আত্রাই নদীর ওপর নির্মিত দেশের অন্যতম বড় রাবার ড্যামটি রাবার ফুটো হয়ে যাওয়ায় পানি ধরে রাখতে পারছে না। এতে সেচ সংকটে পড়েছেন কৃষকরা।

দিনাজপুরের সদর ও চিরিরবন্দর উপজেলার সীমানায় মোহনপুরে আত্রাই নদীর ওপর এই রাবার ড্যামটির অবস্থান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ১৩৫ মিটার দৈর্ঘ্যের এই ড্যাম চালুর পর থেকে ২৬ কিলোমিটার এলাকাজুড়ে ৮০টি গ্রামের প্রায় পাঁচ লাখ মানুষ উপকৃত হয়ে আসছিলেন। খরা মৌসুমে ড্যামের রাবার ফুলিয়ে আত্রাই নদীর পানি ধরে রাখা হতো।

গত তিন বছর ধরে ড্যামটির দুটি স্থানে প্রায় চার ফুট জায়গাজুড়ে রাবার ফুটো হয়ে আছে। ফলে পানি ধরে রাখতে না পেরে শুষ্ক মৌসুমে সেচ সংকটে পড়ছেন কৃষকরা। কর্তৃপক্ষ কয়েকবার মেরামত করলেও তা কোনো কাজে আসেনি।

বর্তমানে ভরা বোরো মৌসুম চলছে। হালচাষ থেকে শুরু করে চারা রোপণের কাজ চললেও নদী থেকে সেচের পানি না পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।

চিরিরবন্দর উপজেলার ভাবকী গ্রামের কৃষক আজিজার রহমান জানান, তিনি আড়াই বিঘা জমিতে বোরো আবাদের প্রস্তুতি নিয়েছেন। প্রতি বছর আত্রাই নদীর আটকানো পানি দিয়েই তিনি আবাদ করেন। কিন্তু এবার ড্যাম নষ্ট থাকায় নদীতে পানি নেই। পানির অভাবে জমি প্রস্তুত ও ধান রোপণ করতে পারছেন না তিনি।

মোহনপুর এলাকার কৃষক সাহের আলী বলেন, ‘গত তিন-চার বছর ধরেই এই অবস্থা। পানি ধরে রাখতে না পারায় বেশি দাম দিয়ে শ্যালো মেশিন বসিয়ে সেচের পানি নিতে হচ্ছে।’

বর্তমানে চীন থেকে নতুন রাবার এনে তা প্রতিস্থাপনের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘প্রাইম ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন’।

প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান আকবর আলী জানান, প্রাকৃতিক দুর্যোগ না হলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে।

কোম্পানির কর্মকর্তা ইমাম হোসেন বলেন, ‘রাবারগুলো বিভিন্ন কারণে ফুটো হয়ে যাওয়ায় পানি ধরে রাখতে পারছে না। তাই চীন থেকে রাবার এনে প্রতিস্থাপন করা হচ্ছে। মানসম্মত কাজের জন্য আমাদের সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

রাবার ড্যাম নষ্ট থাকার বিষয়টি স্বীকার করেছেন এলজিইডি সদর উপজেলা প্রকৌশলী রিশাদ জামান।

তিনি বলেন, ‘এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ অঞ্চলে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল। তবে তিন বছর ধরে রাবার ফুটো হয়ে যাওয়ায় কৃষকদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া যাচ্ছে না। এলজিইডি দ্রুত দরপত্র আহ্বান করে রাবার প্রতিস্থাপনের কাজ শুরু করেছে। আগামী দুই মাসের মধ্যে কাজ শেষ হবে।’

এলজিইডির তথ্যানুযায়ী, কৃষিনির্ভর দিনাজপুরে সেচ সংকট কাটাতে ১৬ কোটি টাকা ব্যয়ে এই রাবার ড্যাম নির্মাণ করে সরকার। কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে নির্মিত এই স্থাপনাটি একসময় দেশের বৃহত্তম রাবার ড্যাম হিসেবে পরিচিত ছিল।

তবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে দেশের বৃহত্তম রাবার ড্যাম নির্মাণের পর এটি দ্বিতীয় অবস্থানে চলে আসে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রাবার ড্যাম   ফুটো   দুশ্চিন্তায় কৃষক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close