শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে জাতীয় পাট দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৬:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তর এসব কর্মসূচির আয়োজন করে।

এ উপলক্ষে শুক্রবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’ স্লোগানে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এ টি এম তৈবুর রহমান, জেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান, পাট চাষি অলিয়ার রহমান, সৈয়দপুর এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী কর্মকর্তা এহসানুল হাবিব প্রমুখ।

পাটের জৌলুস ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, পাটের পণ্যের ব্যবহার বাড়াতে সচেতনতা সৃষ্টির পাশাপাশি পাটজাত শিল্পে নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। এতে করে কর্মসংস্থান যেমন সৃষ্টি হবে, তেমনি পাটের পণ্যের প্রতি মানুষের আগ্রহও বাড়বে। সরকার ইতিমধ্যে বন্ধ জুটমিলগুলো চালু করার প্রক্রিয়া শুরু করেছে।

কর্মসূচিতে সরকারি দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা, পাট চাষিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   জাতীয়   পাট দিবস   পালিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close