শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে মানুষের ভিড়
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৬:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং ইরানের হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার খবরে তেলের বাজারে অস্থিরতা তৈরি হতে পারে—এমন আশঙ্কায় রাজশাহী নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে ভিড় করছেন যানবাহনের মালিকরা।

শুক্রবার (৬ মার্চ) সকাল থেকে নগরীর সব পাম্পে অতিরিক্ত তেল সংগ্রহ করতে দেখা গেছে সাধারণ মানুষকে।

নগরীর মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকায় অবস্থিত নয়ন পেট্রোল পাম্পসহ একাধিক পাম্পে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা যায় মোটরসাইকেল, প্রাইভেটকার, ট্রাক, বাস ও অন্যান্য যানবাহনের চালকদের।

মাইক্রোবাস নিয়ে পেট্রোল নিতে আসা ক্রেতা সাদ্দাম ও মো. পিয়াস আলী বলেন, “প্রতিদিন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দেখছি। যে হারে যুদ্ধের বিস্তার হচ্ছে, তাতে মনে হচ্ছে তেলের দাম দ্রুত বাড়তে পারে। তাই গাড়িতে ৬০ লিটার পেট্রোল মজুত রেখেছেন তারা।”

মোটরসাইকেল নিয়ে তেল নিতে আসা সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার সম্পাদক আবু হেনা মোস্তফা জামান বলেন, “ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং সেখানে হাজার হাজার ট্যাংকার আটকা পড়েছে বলে সংবাদ প্রচার হচ্ছে।”

তার মতে, যুদ্ধ দ্রুত থামার সম্ভাবনা কম। তাই তেলের বাজারে অস্থিরতা দেখা দিতে পারে—এমন আশঙ্কায় তিনি ট্যাংকি পূর্ণ করে তেল নিয়েছেন।

নয়ন পেট্রোল পাম্পের মালিক মো. আব্দুল হাই বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার খবর প্রচার হওয়ায় অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনে রাখছেন।

তিনি বলেন, সাধারণ দিনের তুলনায় শুক্রবার সকাল থেকেই পাম্পে ভিড় অনেক বেশি। অনেকেই একসঙ্গে বেশি পরিমাণ তেল নিচ্ছেন।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতকে কেন্দ্র করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা দেখা দিতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

বিশ্বের মোট জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হওয়ায় সেখানে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বাজারে তেলের দামও বাড়তে পারে বলে মনে করছেন বিভিন্ন পাম্প মালিকরা।

এদিকে নগরীর বিভিন্ন পাম্পে হঠাৎ বাড়তি চাপ তৈরি হলেও এখন পর্যন্ত তেল সরবরাহে কোনো ঘাটতি হয়নি বলে জানিয়েছেন পাম্প মালিকরা।

তবে আন্তর্জাতিক পরিস্থিতি আরও খারাপ হলে এর প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   পেট্রোল পাম্প   মানুষের ভিড়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close