রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত ২
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৬:৪৮ পিএম আপডেট: ০৬.০৩.২০২৬ ৬:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) বিকাল ৪টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের চিকিৎসক শারমিন সুলতানা।

আহতরা হলেন— উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা এলাকার বাসিন্দা মুলফত আলীর ছেলে হাসান (১৮) ও একই এলাকার অনিক আহমেদের ছেলে দ্বীন ইসলাম (৬)।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা এলাকার একটি চা-দোকানে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে।

এ সময় শিশু দ্বীন ইসলাম ও হাসান এই বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন সুলতানা বলেন, “গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে এসেছিলেন স্বজনরা। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া   গ্যাস সিলিন্ডার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close