মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
চাঁদা না দেওয়ায় তাহিরপুরে ব্যবসায়ীর ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তাহিরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৭:৫৭ পিএম আপডেট: ০৬.০৩.২০২৬ ৮:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চাঁদা না দেওয়ার অভিযোগে বাদাঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হুসেনের ওপর হামলার প্রতিবাদ ও অভিযুক্ত আফতাব উদ্দিনের দ্রুত গ্রেফতারের দাবিতে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বাদাঘাট বাজারের সচেতন ব্যবসায়ীবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাজারের বিভিন্ন ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা এতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা জানান, বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে উপজেলার নুরপুর গ্রাম থেকে বাদাঘাট বাজারে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ডাচ-বাংলা এজেন্ট ব্যাংক শাখায় যাওয়ার পথে দেলোয়ার হুসেনকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন ও তার সহযোগীরা।

পরে বাদাঘাট বাজারে আফতাব উদ্দিনের নিজস্ব ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে তাকে প্রায় তিন ঘণ্টা আটকে রেখে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে মাথা ও ডান হাতে জখম করা হয়। হত্যাচেষ্টার উদ্দেশ্যে তাকে পাকা ফ্লোরে ফেলে আফতাব উদ্দিন ও তার সহযোগীরা দফায় দফায় কিল-ঘুষি ও লাথি মেরে ২০ লাখ টাকা চাঁদা আদায়ের চেষ্টা করে।

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সবুজ আলম বলেন, “৯০-এর দশকে জয়নাল বাহিনী সাধারণ মানুষের ওপর নানা ধরনের নির্যাতন চালিয়েছে। এখন ২০২৬ সালে এসে তারই সন্তান আফতাব উদ্দিন সাধারণ মানুষের ওপর একই ধরনের অত্যাচার শুরু করেছে। বাজারের ব্যবসায়ীদের তুলে নিয়ে গিয়ে চাঁদা দাবি করা হচ্ছে। আমরা এই চাঁদাবাজকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”

অন্যান্য ব্যবসায়ীরা বলেন, দেলোয়ার হুসেন একজন সুনামধন্য ব্যবসায়ী। তার ওপর এ ধরনের হামলার ঘটনায় বাজারের ব্যবসায়ী সমাজ আতঙ্কিত হয়ে পড়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা ও হয়রানির ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

বক্তারা আরও বলেন, বাজারের সব ব্যবসায়ীকে চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করবে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রতিবাদী মানববন্ধনে বক্তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চাঁদা   তাহিরপুর   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close