শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:১২ পিএম আপডেট: ০৬.০৩.২০২৬ ৮:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ এবং আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৬ মার্চ) বিকেল ৪টায় গঙ্গাচড়া বাজারে ইফতার বিতরণের উদ্বোধন করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।

এসময় জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান, গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান দুলুসহ ডিলার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অসহায় ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এরপর গঙ্গাচড়া উপজেলা মাল্টিপারপাস হলরুমে ডিলার অ্যাসোসিয়েশনের অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতারের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখেরুজ্জামান মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন প্রামানিক লিজু, জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা নায়েবে আমির মো. তাজ উদ্দিন, ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান জাদুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ব্যবসায়ী ও ডিলারদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে হবে।

আলোচনা শেষে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়া   ইফতার বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close