সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
মোংলায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোংলা উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেল ৫টায় মোংলা শহরের হোটেল টাইগার কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা পৌর জামায়াতের আমীর এম. এ. বারী।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারী অধ্যাপক ইকবাল হোসেন।

তিনি তার বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামের নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা উপজেলা শাখার আমীর মাওলানা আবু হানিফ মল্লিক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক কোহিনুর সরদার এবং মোংলা পৌর জামায়াতের সেক্রেটারী ও সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।

এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোংলা পৌর শাখার সেক্রেটারী মো. মাহবুবুর রহমান মানিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা উপজেলা শাখার সেক্রেটারী মো. রশিদুজ্জামান শিশির এবং পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি।

ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মোংলা   জামায়াতে ইসলামী   ইফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close