শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
কুবির শিক্ষককে তুলে নিয়ে নির্যাতন, ছিনিয়ে নেওয়া হলো লাখ টাকা
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:০২ পিএম
আব্দুর রাজ্জাক সোহেল

আব্দুর রাজ্জাক সোহেল

ঢাকায় যাওয়ার জন্য সড়কের পাশে অপেক্ষা করছিলেন ‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আব্দুর রাজ্জাক সোহেল। কাছে থাকা এক প্রাইভেটকারের চালক তাকে ডাক দিলে তিনি সেখানে যান। আর সাথে সাথে কয়েকজন মিলে তাকে জোর করে সেই গাড়িতে তুলে নেয়। তারপর তার হাত-পা বেঁধে নির্যাতন করে এবং ভয়-ভীতি দেখিয়ে কয়েক দফায় প্রায় লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে যায়।

গত বুধবার (৪ মার্চ) কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, ‘এ ঘটনায় আব্দুর রাজ্জাক সোহেল অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা করেছেন।’

মামলার এজাহারে বলা হয়েছে, বুধবার দুপুর ২টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশে আব্দুর রাজ্জাক সোহেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় যান। তখন সাদা রঙের একটি প্রাইভেটকারের চালক তাকে ডাক দেন। তিনি কাছে গেলে কয়েকজন ব্যক্তি তাকে জোর করে গাড়িতে তুলে নেয়।

তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে চোখ ও হাত বেঁধে ফেলে। এ সময় তারা শিক্ষকের মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে নেয় এবং বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর জানতে চায়। পরে বিকাশ অ্যাকাউন্ট থেকে আড়াই হাজার টাকা এবং মানিব্যাগে থাকা প্রায় ১৫ হাজার ৩৫০ টাকা নিয়ে নেয়।

এ ছাড়া আব্দুর রাজ্জাক সোহেলের নামে থাকা একটি ট্রাস্ট ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে ৪ দফায় ২০ হাজার করে মোট ৮০ হাজার টাকা তুলে নেওয়া হয় বলেও মামলার অভিযোগে বলা হয়। তাকে একটি নির্জন স্থানে ফেলে দেয় এবং ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়।

পরে শিক্ষক আব্দুর রাজ্জাক সোহেল বাসে করে ঢাকায় যান এবং বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরবর্তী কুমিল্লা ফিরে মামলা করেন।

আব্দুর রাজ্জাক সোহেল বলেন, ‘অপহরণকারীরা আমার কাছ থেকে মোট ৯৭ হাজার ৫০০ টাকা নিয়ে নেয় এবং পরে আমাকে দাউদকান্দির একটি অজ্ঞাত স্থানে ফেলে রেখে যায়। এ সময় তারা আমাকে কয়েকবার গুলি ও স্প্রে করে অজ্ঞান করে দেওয়ার হুমকি দেয়। ঘটনার পর থেকে আমি এখনও গভীর ট্রমার মধ্যে আছি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কুবির শিক্ষক   নির্যাতন   ছিনিয়ে নেওয়া   টাকা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close