শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
রাজনীতি
ঢাকা-৬ আসনে অস্বাভাবিকভাবে ভোটার স্থানান্তর করা হয় : ইশরাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:৩০ পিএম
ইশরাক হোসেন

ইশরাক হোসেন

ঢাকা-৬ আসনে বিপুল পরিমাণ ভোটার স্থানান্তরের অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

আজ শুক্রবার (৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ অভিযোগ করেন।

ইশরাক হোসেন দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ঢাকা-৬ আসনে অস্বাভাবিকভাবে বিপুল সংখ্যক ভোটার স্থানান্তর করা হয়েছে। এমনকি নির্বাচনের এক মাসও পার না হতেই বহিরাগত এসব ভোটারের একটি অংশ এরইমধ্যে ওই আসন থেকে অন্যত্র চলে গেছে।

পোস্টে তিনি লিখেছেন, ‘এ বিষয়ে বিস্তারিত তথ্য ও প্রমাণ সংগ্রহের কাজ চলছে। সব তথ্যপ্রমাণ যাচাই-বাছাই শেষে বিষয়টি নিয়ে দলের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া হবে। পাশাপাশি বিষয়টি জনসম্মুখে প্রকাশ করার উদ্যোগও নেয়া হবে।’
  
ইশরাক হোসেন আরও লিখেছেন, ‘ঢাকাকে টার্গেট করে ইউনূস সরকার ক্ষমতায় আসার কিছু দিন পর থেকেই জামায়াত এ প্রক্রিয়া শুরু করেছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে তথ্যপ্রমাণ যাচাইয়ের পর।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা-৬ আসন   ভোটার স্থানান্তর   ইশরাক হোসেন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close