সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
গাজীপুরে এনসিপি নেতার মোটরসাইকেল ছিনতাই, আসামি গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:৪১ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে তার মোটরসাইকেল ছিনতাই করার ঘটনায় মূল আসামী খায়রুল ইসলামকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। 

খায়রুল ইসলাম ময়মনসিংহ জেলার পিতা-মৃত সাদেক মিয়ার ছেলে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে বাসন থানা ও গাজীপুর মহানগর ডিবি পুলিশের যৌথ অভিযানে ঢাকা মহানগরের দক্ষিনখান থানাধীন আসকোনা মেডিকেল মোড়, প্রেসিডেন্ট ভিলা-১২৩০ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ও মিডিয়া ফোকাল পয়েন্ট এস এম সফিকুল ইসলাম জানান, গত ৮ জানুয়ারি দুপুর ২টার সময় গাজীপুর মহানগরের এনসিপি সদস্য হাবিব চৌধুরী (২৪) বিক্রয় ডটকমের মাধ্যমে তার মালিকানাধীন ইয়ামাহা ব্র্যান্ডের অনটেষ্ট আর-১৫ কালো রঙের মোটরসাইকেল বিক্রি করার সময় দুই অজ্ঞাত ব্যক্তি ক্রয় করার কথা বলে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা দুই রাউন্ড ফাঁকা গুলি চালায়।

পরবর্তীতে বাসন থানায় মামলা নং-৯, তারিখ ১০ জানুয়ারি ২০২৬, ধারা ৩৯২ পেনাল কোড, ১৮৬০ রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাত আসামীদের গ্রেফতার এবং ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করার অভিযান অব্যাহত রয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   এনসিপি   আসামি গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close