বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম: বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর       কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণমন্ত্রী      রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ      হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      
দেশজুড়ে
মতলবে নিষিদ্ধ ছাত্রলীগের ইফতার বিতরণ
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ছেংগারচর পৌরসভায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার পোস্ট-ধারী নেতা প্রকাশ্যে এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দী ইউনিয়ন, বাগানবাড়ী ইউনিয়ন, সাদুল্লাপুর ইউনিয়ন, দূর্গাপুর ইউনিয়নসহ ছেংগারচর পৌরসভার বিভিন্ন স্থানে এই ইফতার বিতরণ কার্যক্রম চালানো হয় বলে স্থানীয়রা জানান।

এ সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন বলেও দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।

মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী বলেন, “মতলব উত্তরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইফতার বিতরণ কার্যক্রম আমাদেরও দৃষ্টি-গোচর হয়েছে। প্রতিটা ইউনিয়নে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে সতর্ক থাকার জন্য। নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না।”

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, “নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের নামে এলাকায় এ ধরনের কর্মসূচি পরিচালনা করা আইন ও রাষ্ট্রের সিদ্ধান্তের সুস্পষ্ট লঙ্ঘন। প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা। মতলবের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

তিনি আরও বলেন, “নিষিদ্ধ সংগঠনের নামে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম বা প্রচারণা চলতে দেওয়া যায় না। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানাই।”

চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব বলেন, “নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের নামে এলাকায় কোনো ধরনের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। এমন কোনো ঘটনা ঘটে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মতলব   ছাত্রলীগ   ইফতার বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close