শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
চাটখিলে ম্যানেজার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:৫৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় ম্যানেজার্স ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৬ মার্চ) আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজাররা অংশ নেন।

অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক নজির আহমেদ হারুন।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইবনে সিনা ন্যাচারাল টিমের সিনিয়র এরিয়া ম্যানেজার মো. আহসান উল্লাহ। শুভেচ্ছা বক্তব্য দেন ফোরামের সভাপতি ওমর ফারুক।

অনুষ্ঠানে নতুন যোগদানকারী পাঁচজন এরিয়া ম্যানেজারকে ফোরামের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তারা হলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম (স্কয়ার), পরিতোষ শিকদার (স্কয়ার), দেবব্রত (ড্রাগ ইন্টারন্যাশনাল), মোহাম্মদ আকাশ (কুমিদিনি ফার্মা) ও আরিফ হোসেন (শরীফ ফার্মা)।

অনুষ্ঠানে বক্তব্য দেন সাংগঠনিক ব্যক্তিত্ব মো. আসাদুজ্জামান, মোহাম্মদ ইদ্রিস আলী, আবুল কাশেম, গোলাম কিবরিয়া, সাঈদ হাসান ভাসানী, মো. নূর হোসেন, আব্দুর রহমান, তরিকুল ইসলাম, সুমন চন্দ্র মজুমদার প্রমুখ। 

এছাড়াও বক্তব্য দেন চাটখিল উপজেলা ফারিয়া সভাপতি মো. মিজানুর রহমান এবং চাটখিল উপজেলা শাখা বিসিডিএস’র সাধারণ সম্পাদক ইমাম হোসেন (রিপন)।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক ডা. এটিএম জাবেদ হাসান সকল ম্যানেজারকে ঐক্যবদ্ধ হয়ে এক ছাতার নিচে থেকে পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং একে অপরের পাশে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close