শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
জাতীয়
গণমাধ্যমের সমস্যার সমাধানে যা করবেন তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১০:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

আজ শুক্রবার (৬ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিলে তিনি এ কথা জানান। 

মাহফিলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির  বক্তব্যে অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপন বলেন, ‘গণমাধ্যমের সমস্যার সমাধান করতে হলে এর অ্যানাটমি সঠিকভাবে বুঝতে হবে। কোনো সমস্যার ডায়াগনোসিস সঠিকভাবে না হলে এর ট্রিটমেন্ট সঠিক হবে না।’ 

তিনি সাংবাদিকদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘ইনফরমেশন শেয়ারিং এখন একটি হাইব্রিড সিস্টেমে আছে। ‌বর্তমানে ডিভাইস বেজড সোসাইটিতে ইনফর্মেশন শেয়ারিং হচ্ছে অনেক বেশি।’

‘তাই সরকারকে আধুনিক সেবা দিতে হলে ইনফরমেশন শেয়ারিংয়ের গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে। সেটা করতে পারলে গ্রাম পর্যায়েও মেধা বিকশিত হওয়ার সুযোগ পাবে।’

অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গণমাধ্যমের সমস্যা   সমাধান   থ্যমন্ত্রী   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close