শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১০:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে আব্দুর জব্বার (৫৩) নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্ত সংলগ্ন এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত আব্দুর জব্বার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি এলাকার আলী আহমদের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ‘সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে আব্দুর জব্বার নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে আমরা শুনেছি। বর্তমানে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, বিকালে দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সংলগ্ন ৫১/৭ সীমান্ত পিলার এলাকায় মিয়ানমারের ভেতরে ৭–৮ জন বাংলাদেশি কাঠুরিয়া কাঠ সংগ্রহ করতে যান। এ সময় সেখানে মাটির নিচে পুঁতে রাখা একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হলে আব্দুর জব্বার গুরুতর আহত হন। পরে সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তিনি আরও জানান, আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের দায়িত্বরত নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, বিস্ফোরণে আহত আব্দুর জব্বারের বাম পায়ের গোড়ালি সম্পূর্ণ উড়ে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। তার চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় জীবিকার তাগিদে অনেক সময় স্থানীয়রা মিয়ানমারের অভ্যন্তরে গিয়ে কাঠ সংগ্রহ করেন। 

তবে ওই এলাকায় আগে থেকেই ল্যান্ডমাইন পুঁতে রাখা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ফলে, সীমান্ত এলাকায় স্থানীয়দের চলাচলে সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close