সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
‘মজা’ কিনে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১০:৪৩ পিএম আপডেট: ০৬.০৩.২০২৬ ১০:৪৮ পিএম
অভিযুক্ত কাউসার আহমেদ রবিন। ছবি: প্রতিনিধি

অভিযুক্ত কাউসার আহমেদ রবিন। ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দোকান থেকে ‘মজা’ কিনে দেওয়ার কথা বলে পাঁচ বছরের এক শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাউসার আহমেদ রবিন (১৭) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। পরে ওই যুবককে পুলিশে সোপর্দ করা হয়।

শুক্রবার (৬ মার্চ) বিকালে উপজেলার হোসেন্দী ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আটককৃট কাউসার আহমেদ রবিন পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের কবির মিয়ার ছেলে। 

এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল শিশুটি। তখন অভিযুক্ত কাউসার আহমেদ রবিন তাকে দোকান থেকে মজা (খাবার) কিনে দেওয়ার কথা বলে বাড়ির পাশে একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে নিয়ে শিশুটির জামা-কাপড় খুলে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। 

এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত কাউসার আহমেদ রবিনকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেয়। পরে খবর দেওয়া হলে পুলিশ ওই যুবককে আটক করে নিয়ে যায়।

স্থানীয় এলাকার বাসিন্দা রাকিব মিয়া জানান, শুক্রবার বিকালে শিশুটিকে দোকান থেকে খাবার কিনে দেওয়ার কথা বলে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে কাউসার আহমেদ রবিন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে মারধর করেন। পরে পাকুন্দিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান খোলা কাগজকে জানান, শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে বলে খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়। পরে কাউসার আহমেদ রবিন নামের ওই যুবককে স্থানীয় জনতা গণপিটুনি দেয়ার সময় তাদের হাত থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close