শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
রামুতে জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১০:৫৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

কক্সবাজারের রামু উপজেলায় জাল টাকা তৈরির অভিযোগে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার ফতেখারকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম মেরংলোয়া আমতলিয়া পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। 

আটককৃত মো. ইমরান (২৩) যশোরের সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা। তার পিতার নাম লুৎফর রহমান ও মাতার নাম নার্গিস।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি কক্সবাজারের একটি টিম বাবুল বড়ুয়ার বাড়িতে ভাড়া থাকা একটি কক্ষে অভিযান চালায়। অভিযানে জাল টাকা তৈরি করার অভিযোগে মো. ইমরানকে আটক করে তার কাছ থেকে ১০০০ ও ৫০০ টাকার জাল নোট মিলিয়ে আনুমানিক পাঁচ লাখ টাকা ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close