সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
‘রমজান আমাদের কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়’
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১:৫৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মো. এহসানুল হক বলেছেন, পবিত্র মাহে রমজান অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। 

তিনি বলেন, “রমজান আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মাস ইবাদত-বন্দেগির পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষদের প্রতি সকলের দায়িত্ববোধ জাগ্রত করে।”

শুক্রবার (৬ মার্চ) মৌলভীবাজার শহরের ইয়াম্মি প্যারাডাইজ রেস্টুরেন্ট বড়লেখা উপজেলা ইসলামী যুব মজলিস আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচসা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ইসলামী যুব মজলিস বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসান হাদীর সভাপতিত্বে উপজেলা রসাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হকের (মেম্বার) সঞ্চালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মো. এহসানুল হক। 

মো. এহসানুল হক, “রমজান মাস মুসলমানদের জীবনে পরিবর্তন আনার সুযোগ করে দেয়। বিশেষ করে রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও অহংবোধ ভুলে গিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দেয়।”

তিনি আরও বলেন, “মাহে রমজান ও রোজা মুসলিম উম্মাহকে যে প্রশিক্ষণ দেয়, তা পরবর্তী জীবনের সবক্ষেত্রে বাস্তবায়িত হওয়াই এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।”

বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহসভাপতি মাওলানা লুৎফুর রহমান, খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখা সহসভাপতি মাওলানা আব্দুল খালিক, সহ-সাধারণ সম্পাদক এম এম আতিকুর রহমান, ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লা, খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ স্বপন, বড়লেখা উপজেলা ছাত্র মজলিস সেক্রেটারি মাকনুন আহমদ প্রমুখ। 

আরো বক্তব্য দেন যুব মজলিসের উপজেলা, পৌর এবং ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সকলের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের সুযোগ হয়। পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ বিলাস, হিংসা বিদ্বেষ পরিহার করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত, কুরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করার আহ্বান জানান তারা। 

সভাপতির বক্তব্যে মাওলানা আবুল হাসান হাদী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যুব মজলিসের কার্যক্রমকে আরো গতিশীল ও শক্তিশালী শাখায় রুপান্তর করতে সবাইকে সক্রিয়ভাবে দাওয়াতি ও সাংগঠনিক কাজ করার আহ্বান জানান। 

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close