শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
বকশীগঞ্জে দিনদুপুরে অটোভ্যান ছিনতাই
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৯:৩৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বকশীগঞ্জ উপজেলার পৌরশহরের নামাপাড়া এলাকা থেকে আকালু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের অটোভ্যান ছিনতাই করে নিয়েছে অজ্ঞাত ছিনতাইকারী।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে বকশীগঞ্জ পৌর এলাকার নামাপাড়া থেকে অজ্ঞাত এক ব্যক্তি যাত্রী সেজে গাড়িতে ওঠে। পরে মাঝপথে নামাপাড়া এলাকায় অটোভ্যান চালক আকালু মিয়াকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে অটোভ্যানটি ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে ছিনতাইকারী।

আকালু মিয়া উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়া কান্দা গ্রামের ছমির আলী ফকিরের ছেলে।

ভুক্তভোগী আকালু মিয়া বলেন, “আমি এ অটোভ্যান চালিয়েই আমার সংসার চালাতাম। এখন আমি কী করে খাব? সমিতির কিস্তি দেব কী দিয়ে? আমি এখন অসহায়।”

এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন জানান, অটোভ্যান ছিনতাই হওয়ার খবর শুনেই দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পৌর বাজার এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। তবে ঘটনাটি গ্রামের মধ্যে হওয়ায় কোনো ফুটেজ পাওয়া যায়নি। আমরা ছিনতাইকারীকে শনাক্ত করার চেষ্টা করছি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  অটোভ্যান   ছিনতাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close