শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
পলাশে আকস্মিক হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১১:৫৬ এএম আপডেট: ০৮.০৩.২০২৬ ৮:৫১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় ডাক্তারদের সময়মত কর্মস্থলে উপস্থিত না হওয়ার অভিযোগের প্রেক্ষিতে তিনি পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

এসময় তিনি হাসপাতালে কর্তব্যরত ২১ জন ডাক্তারের মধ্যে ৫ জন ছুটিতে থাকায় ১৬ জনের মধ্যে মাত্র ৮ জনের উপস্থিতি দেখতে পান। এর মধ্যে ২ জন ডাক্তার পরে আসেন।

পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, “পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তাররা সময়মত আসেন না, আমরা খবর পেয়েছি। এরই প্রেক্ষিতে আজ সকালে হাসপাতাল পরিদর্শন করে তার সত্যতা পেয়েছি। যারা উপস্থিত হয়নি, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এসময় তিনি আরও জানান, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন ডাক্তার দায়িত্বে থাকলেও ছুটি এবং নানা কারণে ১৬ জন উপস্থিত থাকার কথা। তবে উপস্থিত পেয়েছি মাত্র ৮ জন, যা অত্যন্ত দুঃখজনক। মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌছে দিতে পরিকল্পনা বাস্তবায়নে ডাক্তারদের ভূমিকা নেওয়া অপরিহার্য।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আতিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল-মামুনসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পলাশ   হাসপাতাল পরিদর্শন   স্বাস্থ্য মন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close