শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা সমাধানে সক্রিয় এমপি
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের নির্দেশক্রমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে একটি প্রতিনিধি দল।

শনিবার (৭ মার্চ) সকালে প্রতিনিধি দলটি হাসপাতালে গিয়ে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পাংশা উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. রুহুল আমিন মুকুল।

এ সময় তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খানের সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠকে আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কুতুব আহমেদ ও ডা. মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

বৈঠকে হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধান, সেবার মান বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. রুহুল আমিন মুকুল বলেন, “আমাদের রাজবাড়ী-২ আসনের মাননীয় সংসদ সদস্য হারুন-অর-রশিদ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে গড়ে তুলতে চান। তারই ধারাবাহিকতায় তিনি আজ আমাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের জন্য পাঠিয়েছেন। পরিদর্শন শেষে হাসপাতালের যেসব সমস্যা বা প্রয়োজন রয়েছে, সেগুলো আমরা এমপি মহোদয়কে জানাবো। তিনি সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খান বলেন, “আমি অত্যন্ত খুশি যে আমাদের রাজবাড়ী-২ আসনের মাননীয় সংসদ সদস্যের সুদৃষ্টি প্রথমেই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে পড়েছে। তিনি একটি প্রতিনিধি দল পরিদর্শনের জন্য পাঠিয়েছেন। তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন ও পরিবেশ উন্নয়নে যা যা প্রয়োজন, তা ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন আমাদের এমপি মহোদয়।”

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন পাংশা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শামীম আহমেদ রুবেল, সিনিয়র সহ-সভাপতি মো. সজীব রাজা, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শিপন ইসলাম, শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. তানজীম খান দ্বীপ, যুবদল নেতা সোহাগ ও তরিকুল ইসলাম প্রমুখ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পাংশা   উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স   এমপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close