রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১:৪৩ পিএম আপডেট: ০৭.০৩.২০২৬ ৩:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংসদীয় ব্যবস্থা অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, এ ব্যাপারে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (৭ মার্চ) গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের কর্মশালায় উপস্থিত হয়ে তৃতীয় সেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।

এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা আজ দ্বিতীয় দিনের মতো আমাদের কর্মশালা শুরু করেছি। মোট ৪টা সেশনের মধ্যে তিন নম্বর সেশন গেলো। আজকে বিকেলে চতুর্থ সেশনের মধ্য দিয়েই আমাদের এই কর্মশালা সমাপ্ত হবে।’

তিনি বলেন, ‘আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ক্ষমতায় যাওয়ার আগেই ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র মেরামতের যে কথা বলেছেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর আমরা আমাদের অগ্রাধিকারের ভিত্তিতে সব মনোযোগকে নিহিত করেছি সেই কাজে।’

‘তার মধ্যে জনগণকে সেবা দেয়ার পাশাপাশি, আমরা আমাদের এই আইন বিভাগকে, বিশেষ করে জাতীয় সংসদকে পরিপূর্ণ মাত্রায় কীভাবে কাজে লাগাতে পারি, এবং সরকারি দল হিসেবে সংসদ নেতার পক্ষ থেকে সংসদকে সবসময় জীবন্ত রাখার যে দায়িত্বগুলো আমাদের আছে, সেটা আমরা কীভাবে করতে পারি—সেগুলো নিয়ে কাজ করছি।’

কেকে/এলএ






আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্রপতি   অধিবেশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close