শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি
দেশে ফেরার পথে দুবাইয়ে বাংলাদেশি নিখোঁজ
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২:০২ পিএম আপডেট: ০৭.০৩.২০২৬ ২:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সৌদি আরব থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফেরার পথে রফিকুল ইসলাম (৪০) নামে মাদারগঞ্জের এক প্রবাসী শ্রমিক নিখোঁজ হয়েছেন। 

গত ২৮ ফেব্রুয়ারি থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বলে জানা গেছে।

নিখোঁজ রফিকুল ইসলাম জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের মদনগোপাল এলাকার মৃত. লাল মাহমুদ মণ্ডলের ছেলে। 

জীবিকার তাগিদে প্রায় ৫ বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি আল-কাসিম শহরে মিনিস্টার বলোদিয়া কোম্পানির আওতায় একটি গ্যারেজে কাজ করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে কোম্পানি থেকে ছুটি নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল ১১টায় সৌদি আরবের আল-কাসিম বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেন তিনি। বিমানটি দুপুর ২টার দিকে দুবাইয়ের শারজাহ বিমানবন্দরে অবতরণ করে।
কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তাজনিত কারণে দুবাই থেকে বাংলাদেশগামী পরবর্তী ফ্লাইটটি বাতিল হয়ে যায়। ওই দিন বাংলাদেশ সময় ভোর ৪টা পর্যন্ত পরিবারের সঙ্গে রফিকুল ইসলামের কথা হয়েছিল। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

পরিবারের দাবি, তার ব্যবহৃত ইমো, ফেসবুক ও মেসেঞ্জার—সবকিছুই বর্তমানে অফলাইনে দেখাচ্ছে। পরে বাতিল হওয়া ফ্লাইটটি গত ৪ মার্চ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলেও রফিকুল ইসলাম বাড়ি ফেরেননি এবং পরিবারের সঙ্গেও যোগাযোগ করেননি।

এ ঘটনায় তার পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে। নিখোঁজ রফিকুল ইসলামের স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। পরিবারের পক্ষ থেকে তার খোঁজ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করা হয়েছে।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  দুবাই   বাংলাদেশি   নিখোঁজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close