শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
মানিকগঞ্জে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের মুলজান এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৪টা থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নুরুল কবির (২৭) ও মফিজ আলম (২৩)। তাদের উভয়ের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া থানায়।
অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৬০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন মানিকগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   ইয়াবা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close