রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সালথায় পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের সালথায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছেন থানা পুলিশ।

শনিবার (৭ মার্চ) সকাল ১১টায় থানার হলরুমে উপজেলার বিভিন্ন বাজার কমিটি, বাজার ব্যবসায়ী, মাহিন্দ্র ড্রাইভার ও অটো ড্রাইভারদের সাথে থানা পুলিশ এই মতবিনিময় করেন। 

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মাহমুদুল হাসান। 

এসময় উপস্থিত ছিলেন, সালথা থানার তদন্ত ওসি কেএম মারুফ হাসান রাসেল, সালথা বাজার বণিক সমিতির সহ-সভাপতি আ. জব্বার মাতুব্বর, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ। 

এসময়ে সালথা সদর বাজারের যানজটসহ নানা সমস্যার কথা তুলে ধরেন বণিক সমিতির সদস্যরা। পাশাপাশি অটো, মাহিন্দ্র ড্রাইভার ও বাজার ব্যবসায়ীরা তাদের নানামুখী সমস্যা তুলে ধরেন।

সবার মতামত শেষে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল মাহমুদুল হাসান বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার সদস্য বিশিষ্ট বিশেষ একটা টিম গঠন করা হয়েছে। এরা প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত নিয়োজিত থাকবে। এছাড়া মোটরসাইকেলে ২টি টিম সর্বদা টহল দিবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপনারা আমাদের সহযোগিতা করবেন।

তিনি বলেন, বিভিন্ন ইউনিয়নে কিছু ছ্যাচড়া চোর আছে। এর মূল কারণ হচ্ছে মাদক, এই মাদকের টাকার জন্য এসকল ছোট্ট খাটো চুরি ছিনতাইগুলো করে থাকে তারা। এদের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।  

সালথা সদর বাজারের যানজট নিরোসনে পুলিশ কাজ করবে বলে তিনি আস্বস্ত করেন।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  সালথা   পুলিশ   মতবিনিময়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close