শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় চট্টগ্রামে আগেভাগে তেল নিচ্ছেন চালকরা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৩:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির সংবাদে সম্ভাব্য সরবরাহ সংকট ও মূল্য বাড়ার আশঙ্কায় চট্টগ্রাম সিটির বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে ভিড় বেড়েছে চালকদের। সম্ভাব্য সরবরাহ সংকট ও মূল্য বাড়ার আশঙ্কায় অনেকেই আগেভাগে ট্যাংক পূর্ণ করে তেল নিচ্ছেন। ফলে পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে।

তবে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি), যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও পদ্মা অয়েল থেকে বলা হচ্ছে, জ্বালানি তেলের সংকট নেই। পর্যাপ্ত মজুদ আছে। গুজবে কান না দেওয়ার অনুরোধ এসব প্রতিষ্ঠানের।

শনিবার (৭ মার্চ) সকালে দেখা যায়, সিটির গণি বেকারি মোড়ের কিউসি ট্রেডিং লিমিটেড ফিলিং স্টেশনে পাম্পের ভেতর থেকে সড়ক পর্যন্ত গাড়ির লাইন চলে যায়। চান্দগাঁও স্টেশনেও গাড়ির অতিরিক্ত উপস্থিতি দেখা গেছে। সেখানে কর্মচারীদের দ্রুত তেল সরবরাহ করতে হিমশিম খেতে দেখা যায়।

জানা গেছে, পাঁচলাইশ, ষোলশহর, অক্সিজেন ও নতুন ব্রিজসহ সিটির বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনে গাড়ির চাপ বেড়েছে। বেশিরভাগ চালকই ট্যাংক পূর্ণ করে তেল নিচ্ছেন। ফলে, স্বাভাবিক সময়ের তুলনায় বিক্রি বেড়ে যাওয়ায় কিছু পাম্পে মজুত দ্রুত কমে গেছে।

এদিকে, গতকাল শুক্রবার (৬ মার্চ) থেকে সিটির বিভিন্ন পাম্পে মোটরসাইকেল, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনের চাপ বেড়েছে।

বর্তমানে ফিলিং স্টেশনগুলোতে ডিজেল লিটারপ্রতি ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, অকটেন ১২০ টাকা ও পেট্রোল ১১৬ টাকায় বিক্রি হচ্ছে।

পাম্প কর্মচারীরা জানান, স্বাভাবিক সময়ের তুলনায় এখন দেড় থেকে দুইগুণ বেশি যানবাহন তেল নিতে আসছে। অনেক চালক সরাসরি ফুল ট্যাংক করতে চাইছেন। এতে প্রতিটি গাড়িতে তেল দিতে বেশি সময় লাগছে এবং লাইনের চাপ বাড়ছে।

চান্দগাঁও ফিলিং স্টেশনের অপারেটর সেলিম উল্লাহ জানান, তাদের কাছে তেলের কোনো ঘাটতি নেই এবং মূল্যও বাড়েনি। তবু আতঙ্কে মানুষ অতিরিক্ত তেল কিনছেন।

পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী তারা কার্যক্রম পরিচালনা করছেন এবং বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই।’

তবে, অযথা বেশি তেল কিনে কৃত্রিম সংকট তৈরি না করার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।

যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আমীর মাসুদ গণমাধ্যমকে বলেন, ‘তেল সরবরাহ স্বাভাবিক আছে। তেলের সংকট হয়েছে বলা হচ্ছে, এটি ঠিক নয়।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মধ্যপ্রাচ্যের উত্তেজনা   চট্টগ্রাম   তেল   চালকরা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close