শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
কাপাসিয়ায় অবৈধভাবে মাটি উত্তোলন করায় লাখ টাকা জরিমানা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৪:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি এসকেভেটর (মাটি কাটার যন্ত্র) আটক করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
 
অভিযানে নেতৃত্ব দেন কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক।
  
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে তরগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলামকে (৫০) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫ (১) ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি এসকেভেটর আটক করা হয়।
    
নাহিদুল হক বলেন, ‘অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
 
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া    মাটি উত্তোলন    জরিমানা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close