রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      
দেশজুড়ে
মদনে তুচ্ছ ঘটনায় বাড়ি ও মাদ্রাসায় হামলা
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:৩১ পিএম আপডেট: ০৭.০৩.২০২৬ ৬:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ দুইজন আহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের বাড়ি, গরুর খামার ও মিফতাহুল উলুম কওমি বালিকা মাদ্রাসায় হামলা করা হয়। আহতরা মদন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

শুক্রবার (৬ মার্চ) উপজেলার তিয়শ্রী ইউনিয়নে শিবপাশা গ্রামে এ ঘটনা ঘটে

শুক্রবার রাতে মদন থানায় ১৩ জন ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সুমন চৌধুরী।

জানা যায়, সুমন চৌধুরী তার গরু নদীতে গোসল করাতে নিয়ে যাচ্ছিল। এ সময় গ্রামের রোকন উদ্দিন খানের ছেলে ইলিয়াছ খান গরুটি কেমন দামধর হবে—এ নিয়ে সুমনকে জিজ্ঞাসাবাদ করে এবং উল্টাপাল্টা কথা বলে তর্কবির্তক শুরু করে। একপর্যায়ে সুমনকে থাপ্পড় মারে ইলিয়াছ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে রোমান আহম্মদ ও তার মা হাজেরা বেগম আহত হয়েছেন।

এ ব্যাপারে ইলিয়াছের চাচাতো ভাই মেহেদি হাসান জুসেফ জানান, মূলত কোনো মারামারি ঘটনা ঘটেনি। শুধু ঢিল ছোড়াছুড়ি হয়েছে। এ ছাড়া, আর কোনো ঘটনা ঘটেনি। তারা যে অভিযোগটি দায়ের করেছে, তা মিথ্যা।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ‘এ ঘটনায় শুক্রবার রাতে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মদন   তুচ্ছ ঘটনা   হামলা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close