মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ভাঙ্গায় পেঁয়াজ বীজে কৃষকদের স্বপ্নের হাতছানি
মো. সরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর)
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৬:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দূর থেকে দেখলে মনে হবে হাজারো সাদা কদম ফুল কিংবা হাজারো তারার মেলা। এ দৃশ্য এখন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাঠে মাঠে। সাদা পেঁয়াজ ফুলের মধ্যে লুকিয়ে আছে কালো সোনা- যা কৃষকদের স্বপ্ন দুলছে। এ পেঁয়াজ বীজ আবাদ করে এলাকার কৃষকদের হয়েছে ভাগ্য বদল। 

কালো সোনা খ্যাত এ বীজের আবাদ করে অর্থনীতিতে হয়েছে ব্যাপক  পরিবর্তন। বীজের আকাশচুম্বী দাম ফসলটি চাষে কৃষকদের মাঝে দেখা দিয়েছে বাড়তি আগ্রহ। আর এ বীজ আবাদ করে এলাকার কৃষকরা হয়ে উঠছেন স্বাবলম্বী। 

অন্যদিকে, মৌবাক্স বসিয়ে সংগ্রহ করা হচ্ছে মধু। বিস্তীর্ণ এলাকা জুড়ে চলতি বছর রেকর্ড পরিমান পেঁয়াজ বীজের আবাদ করা হয়েছে। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর ৫৮০ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ করা হয়েছে। পেয়াঁজ বীজের উৎপাদন ভান্ডার খ্যাত ভাঙ্গা উপজেলায় এ বছর লক্ষমাত্রা ৪৭৫ হেক্টর ছাড়িয়ে গেছে। এ বছর ভাল আবহাওয়া, সুষ্ঠু পরিচর্যা, কৃষি বিভাগের পরামর্শ, উন্নত জাতের বীজ, সুষম মাত্রায় সার প্রয়োগের ফলে পেঁয়াজ বীজের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। এ বছর আকাশচুম্বী দাম ও ব্যাপক চাহিদা থাকায় কৃষকদের পেয়াঁজ ও পেঁয়াজ বীজের চাষের প্রতি আগ্রহ বেড়েছে। সে কারণে এ ফসলের বীজ যেন কৃষকের কাছে সোনার হরিণে পরিণত হয়েছে। 

এলাকার বড় উদ্যোক্তা এবং তরুণরাও এ বীজ চাষে ঝুঁকে পড়েছেন। এলাকার বিস্তির্ণ মাঠ ভরে উঠেছে পেঁয়াজ ফুলে। সাদা ফুলের মাঝে এই কালো সোনাতেই কৃষকরা আগামীর স্বপ্ন বুনছেন। লাভ বেশি হওয়ার কারণে দিন দিন পেঁয়াজের বীজ চাষ বাড়ছে।

কৃষকরা জানান, প্রতি বিঘা জমিতে ভাল এ বীজ আবাদে খরচ পড়ে ৩০,০০০-৪০,০০০ হাজার টাকা। প্রতি বিঘা জমিতে ৩-৪ মন পর্যন্ত বীজ উৎপন্ন হয়। গেল বছর এ বীজ বিক্রি হয়েছে মন প্রতি ১ লাখ ৫০ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা টাকা পর্যন্ত। 

উপজেলার সাউতিকান্দা গ্রামের কৃষক রাজা হাওলাদার এ বছর ২০ বিঘা জমিতে পেঁয়াজ বীজ আবাদ করছেন। ভাল আবহাওয়া, পর্যাপ্ত সার, ভাল বীজ যোগান দেয়ায় এ বছর বীজের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। এ জন্য বেজায় খুশি তিনি। এ বছরও ভাল দামের আশা করছেন। 

একই এলাকার কৃষক আমির হাওলাদার  চলতি বছর ২৫ বিঘা জমিতে পেঁয়াজ বীজ আবাদ করে বাম্পার ফলন পাবেন বলে আশাবাদী। 

অপর দিকে, উপজেলার হিরালদী গ্রামের কৃষক অলিদ হাওলাদার ১০ বিঘা জমিতে পেয়াজ বীজ আবাদ করেছেন। তিনিও বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন।  

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা কৃষি অফিসার মোল্লা আল-মামুন বলেন, ‘সারা দেশে পেঁয়াজ উৎপাদনের জন্য যে বীজ প্রয়োজন, সে চাহিদার অর্ধেকই পূরণ হয় ফরিদপুর জেলায়। আর সরচেয়ে বেশি পেঁয়াজ বীজ উৎপাদন হয় ভাঙ্গা উপজেলায়। এ বছর ভাঙ্গা উপজেলায় বীজ উৎপাদনের লক্ষমাত্রা ছিল ৪৭৫ হেক্টর। সে লক্ষ্যমাত্রা অতিক্রম করে আবাদ হয়েছে ৫৮০ হেক্টর।’

তিনি আরও বলেন, ‘এ বছর আবহাওয়া এবং পরিবেশ ভালো ছিল। কৃষকরা সঠিকভাবে মাঠ পরিচর্যা করেছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকের পাশে থেকে মাঠ পরিচর্যায় সহযোগিতা করেছেন। আশা করছি, কৃষকরা এ বছর পেঁয়াজ বীজে বাম্পার ফলন পাবে এবং আর্থিকভাবে লাভবান হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গা   পেঁয়াজ বীজ   কৃষক   স্বপ্নের হাতছানি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close