শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
কালাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৬:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাট জেলার কালাই উপজেলায় পুকুরে ডুবে লুবা খাতুন (৪) নামে কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার উদয়পুর ইউনিয়নের আমলাপুকুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।

জানা গেছে, দুপুরের দিকে গ্রামের অধিকাংশ মানুষ মাঠে আলু তোলার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে শিশু লুবা বাড়ির পাশের ‘আমলাপুকুর’ নামের একটি পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর গ্রামের কয়েকজন শিশু পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করে।

চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত পুকুরে নেমে শিশুটিকে উদ্ধার করে। পরে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন।

পুলিশ জানায়, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। এ বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কালাই   পুকুরে ডুবে মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close