রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
কক্সবাজারে হাসপাতালের লিফটের নিচে নিখোঁজ নারীর মরদেহ
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:০৮ পিএম
নিহত কোহিনূর আক্তার | ছবি : প্রতিনিধি

নিহত কোহিনূর আক্তার | ছবি : প্রতিনিধি

​কক্সবাজারে নিখোঁজের চার দিন পর কোহিনূর আক্তার (৩২) নামে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলা সদর হাসপাতালের লিফটের নিচের গর্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শনিবার (৭ মার্চ) দুপুরে হাসপাতালের লিফট এলাকা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে পরিচ্ছন্নতাকর্মীরা তল্লাশি চালিয়ে মরদেহটি খুঁজে পান।

​নিহত কোহিনূর আক্তার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়া এলাকার কাতার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী। গত ৩ মার্চ তিনি তার ৫ বছর বয়সী অসুস্থ মেয়ে মরিয়মকে নিয়ে সদর হাসপাতালে আসেন এবং শিশুটিকে পঞ্চম তলার শিশু ওয়ার্ডে ভর্তি করেন।

​পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (৪ মার্চ) দুপুরে মেয়ের জন্য ওষুধ কিনতে নিচে যাওয়ার কথা বলে ওয়ার্ড থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। 

এ ঘটনায় তার শ্বশুর আলী আকবর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

​​শনিবার দুপুরে লিফটের নিচ থেকে দুর্গন্ধ আসার পর পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

এদিকে, আত্মীয়স্বজনরা বলছে, তার শরীরে কাপড় ছিল না এবং ব্যবহৃত স্বর্ণের চেইন গলায় নেই।

​হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত বুধবার নিখোঁজের দিন তিনি চারতলার একটি লিফটে ঢুকেছিলেন। এরপর তাকে আর বের হতে দেখা যায়নি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিং নিও জানান, লিফটের নিচে মরদেহটি পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। কীভাবে তিনি গর্তে পড়ে গেলেন, সেটি এখনো স্পষ্ট নয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   সদর হাসপাতাল   লিফটের নিচে   নারীর মরদেহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close